প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ১০:২৭ পি.এম
অনৈতিক কাজ করতে গিয়ে ধরা মনপুরার সেই জামায়াত নেতা বহিস্কার

মোঃ ছালাহউদ্মদিন,মনপুরা
ভোলার মনপুরায় বিধবা নারীর সাথে আপিত্তকর অবস্থায় ধরা পড়ার পর বিয়ে করা সেই জামায়াত নেতা ওয়ার্ড সভাপতিকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এই তথ্য জানান উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন।
তিনি জানান, বুধবার রাতে কলাতলী ইউনিয়ন জামায়াত ইসলামী কার্যালয়ে এক জরুরী সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নারী ঘটিত ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করা হয়।
বহিস্কৃত জামায়াত নেতা হলেন, কলাতলি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ শোয়াইব।
এই ব্যাপারে মনপুরা জামায়াত ইসলামীর আমির মাও. আমিমুল ইহসান জসিম জানান, কোন অপকর্মকারীর স্থান জামায়াতে নই। তাকে স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করা হয়েছে।
উল্লখ্য, গত মঙ্গলবার গভীর রাত আনুমানিক ২ টায় কলাতলী ইউনিয়নের বাতান খাল এলাকায় বিধবা নারীর সাথে আপত্তিকর অবস্থায় স্থানীয় বাসিন্দারা ধরে গাছের সাথে বেঁধে রাখে। পরে ওই বিধবা নারীকে বিয়ে করে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.