প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৫:৫৮ পি.এম
অল্পের জন্য রক্ষা । কলাপাড়ায় সড়ক দুর্ঘটনার শিকার দুই সাংবাদিক
এস এম আলমগীর হোসেন ,কলাপাড়া
নিউজ কাভারেজ শেষে বালিয়াতলী থেকে কলাপাড়ায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন সিনিয়র সাংবাদিক শিহাব পারভেজ মিঠু ও অনলাইন নিউজপোর্টাল আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন। তবে আশ্চর্যের বিষয়, বড় ধরনের দুর্ঘটনা হলেও তারা দুজনই অক্ষত রয়েছেন।
জানা যায়, সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেল যোগে বালিয়াতলী থেকে কলাপাড়ায় ফেরার পথে হঠাৎ চাকা পাংচার হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তা থেকে ছিটকে গাছের সঙ্গে ধাক্কা খায়। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করলেও সৌভাগ্যক্রমে তারা দুজনই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এমনকি মোটরসাইকেলটিতেও বড় কোনো ক্ষতি হয়নি।
সাংবাদিকদের অক্ষত থাকার ঘটনাকে অনেকেই অলৌকিক বলে মন্তব্য করেছেন। স্থানীয়রা দ্রুত সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই সাংবাদিক।
###
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.