প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৪, ৮:২৬ পি.এম
আওয়ামী লীগ অসহায় মানুষের পাশে ছিল আগামী দিনেও থাকবে- জ্যাকব

রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে অসহায় শীতার্তদের মাঝে কন্বল বিতরণ করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
২০ জানুয়ারী শনিবার ভোলার চরফ্যাশন দক্ষিণ আইচা সৌদি হাসপাতালের ইনডোরে শীতার্তদের মাঝে তিনি কন্বল বিতরণ করেন। এছাড়াও তিনি চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুর রব মিয়া ও চরমানিকা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা প্রয়াত শফিউল্লাহ হাওলাদারের স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সোহাগ আখনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তেব্যে জ্যাকব বলেন, আওয়ামী লীগ সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং আগামী দিনেও তাদের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন মো. জয়নাল আবেদীন আখন, সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর মেয়র মোরশেদ, মোঃসাদেক মিয়া,জামাল উদ্দিন,মনির আহম্মেদ শুভ্র মহাজন আবুল হাসেম মহাজন ও সাইদুর রহমান
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.