প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৪, ৪:১৭ পি.এম
ইমতিয়াজ আহমেদ বাবুলকে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন প্রদান

রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুলকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ মে ) চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপির যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুলকেে এ মনোনয়ন প্রদান করা হয় ।
ইমতিয়াজ আহমেদ বাবুল জাহানপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের টানা তিন বার সভাপতি ও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি আলী আকব্বর ফরাজী বলেন, দলকে শক্তিশালী করতে ও আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সু-গঠিত করার জন্যে ইমতিয়াজ আহমেদ বাবুলকে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.