ফারজানা ইসলাম, নিজস্ব প্রতিবেদক
ম্যাচমেকিং সেবায় বিশেষ অবদান এবং প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ডিজিটাল ম্যাচমেকার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ম্যারেজ সলিউশন বিডি-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জনাব শাখাওয়াত হোসেন শুভ।
গত ৮ নভেম্বর ২০২৬, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত বর্ণাঢ্য ওয়েডিং কার্নিভাল ২০২৬ (সিজন ৩)-এর সমাপনী আয়োজনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
বিয়ে ও জীবনসঙ্গী নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাদার ম্যাচমেকিং সেবা এবং মানুষের মধ্যে অর্থবহ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেন।
ম্যারেজ সলিউশন বিডি দীর্ঘদিন ধরে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে আগ্রহী ব্যক্তি ও পরিবারকে পেশাদার ম্যাচমেকিং সেবা প্রদান করে আসছে। আস্থা, গোপনীয়তা, অভিজ্ঞতা ও আন্তরিকতাকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানটি মানুষের জীবনে একটি সুন্দর ও সুখী দাম্পত্য জীবনের সূচনা সহজ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য কেবল ম্যাচমেকিং সেবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি ইতিবাচক ও সুন্দর সমাজ গঠনে অবদান রাখাও এর অন্যতম অঙ্গীকার।
এই সম্মাননা অর্জন শাখাওয়াত হোসেন শুভর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি ম্যারেজ সলিউশন বিডি-এর সামগ্রিক অগ্রযাত্রারও একটি উল্লেখযোগ্য অর্জন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও উৎসাহিত করবে এবং আধুনিক ম্যাচমেকিং সেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী ওয়েডিং কার্নিভাল ২০২৬ (সিজন ৩) পাওয়ার্ড বাই গোল্ডস্যান্ডস হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড এবং অর্গানাইজড বাই আজওয়াহ ইভেন্টস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শো ডিরেক্টর ছিলেন সাকিব সনেট এবং এটি ফিচার্ড বাই চ্যানেল টুয়েন্টি ফোর লাইফস্টাইল। আয়োজনজুড়ে বিয়েকেন্দ্রিক বিভিন্ন প্রদর্শনী, সেবা ও উদযাপনের ব্যবস্থা ছিল।
ম্যারেজ সলিউশন বিডি পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জনাব শাখাওয়াত হোসেন শুভকে এ গৌরবময় অর্জনের জন্য জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সৃষ্টির সেবায়, দেশ ও জাতির কল্যাণে—মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলুক ম্যারেজ সলিউশন বিডি।