প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৪:১৩ পি.এম
কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রেফতার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ মার্চ) ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনে খবর পেয়ে কলাপাড়া থানার এসআই মোঃ হামিদুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। এসময় সলিমপুর এলাকায় মোঃ সোহাগ (৪৫) এর বসতঘর থেকে আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ৪ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সোহাগ (৪৫), মোঃ আবু হানিফ (৪২), মোসাঃ তানিয়া (২৬) ও মোসাঃ মাহিনুর (৩৫)।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে, এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.