প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৪:০৬ পি.এম
কলাপাড়ায় কোটি টাকার চোরাই আয়রণ ভাঙ্গারির ব্যবসা চলছে ফ্রি স্টাইলে

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালীতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত স্টিল এবং লোহার মালামাল ফ্রি-স্টাইলে চোরাই পথে বিক্রি হচ্ছে। স্থানীয় ভাষায় একে ভাঙ্গারি ব্যবসা বলা হয়। ২০১৬ সাল থেকে রাজনৈতিক দলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এ অবৈধ বানিজ্য চলছে। রাতারাতি কোটি টাকা আয় করার এটি একটি মোক্ষম সুযোগ। পাওয়ার প্লান্টের একটি চক্র এর সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। অভিযোগ পাওয়া গেছে পুলিশ প্রশাসনের যোগাযোগ রয়েছে এ চক্রের সঙ্গে। বর্তমানে এ চোরাই লোহালক্কর বেচাকেনার জন্য কলাপাড়া পৌরসভাসহ গ্রামের বিভিন্ন স্থানে ভাঙ্গারি ব্যবসা চালু রয়েছে। এসব দোকানে চুরি করা সাধারণ মানুষের বাড়ির মালামাল, টিন, সোলার প্যানেল, ব্যাটারি, টিউবওয়েলের হেড পর্যন্ত বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে সততা স্বীকার করে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, চোরাই মাল চোরাই পথে নেয়ার সময় অনেক চোরাই মাল আটকানো হয়েছে। বর্তমানে আটক চোরাই মাল থানার সামনে পড়ে আছে, এ ব্যাপারে কেউ মামলা করতে ইচ্ছুক না।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.