প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১২:২৪ এ.এম
কলাপাড়ায় ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে প্রাক্তন ও বর্তমান সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিবির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ুম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সাবেক আমীর মাওলানা আব্দুল খালেক ফারুকী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুর্শিদুল আলম এবং কলাপাড়া উপজেলা ফোরাম ঢাকা-এর সভাপতি হাবিবুর রহমান বাবুল।
অনুষ্ঠানে বক্তারা আগামীর কলাপাড়া বিনির্মাণে নানা ধরনের পরামর্শ তুলে ধরেন। তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করেন।
ঈদ পুনর্মিলনী শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে কলাপাড়ার উন্নতি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিবির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.