প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ৯:৩০ পি.এম
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছকিনা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ছকিনা বেগম কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রবাসী রুহুল আমিন খাঁ'র স্ত্রী আহত ছকিনা বেগম জানান, স্থানীয়দের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে, ঘটনার দিন নিজের জমি থেকে মাটি কেটে ঘরের কাজে ব্যবহার করছিলাম, এমন সময় খলিল হাওলাদার, জলিল হাওলাদার নিজেদের জমি দাবি করে আমার উপর হামলা চালায়। এসময় আমার হাতে থাকা কোদাল কেড়ে নিয়ে আমার মাথায় আঘাত করে এতে আমি রক্তাক্ত জখম হই। পরে আমি অজ্ঞান হয়ে যাই, জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে। আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত খলিল হাওলাদার ও জলিল হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় আসেনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
##
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.