প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৬, ৫:২৩ পি.এম
কলাপাড়ায় দেশীয় মদসহ আটক -১

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে "মাদক নির্মূল ও অপরাধ প্রতিরোধ সামাজিক উন্নয়ন কমিটি"-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি চুষে (৩২), পিতা- অংশে মাতুব্বর, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের সোনাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলাতলী স্ট্যান্ড এলাকায় অভিযান চলাকালে তার কাছ থেকে ২.৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় তিনি আবুল হোসেন সিকদারের মোটরসাইকেলে যাতায়াত করছিলেন।
মোটরসাইকেল চালক আবুল হোসেন সিকদার জানান, যাত্রীর কাছে মদ রয়েছে-এ বিষয়টি তিনি জানতেন না। আটক ব্যক্তিও একই দাবি করেন। পরে আবুল হোসেন সিকদার ভবিষ্যতে যাত্রী সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে মোটরসাইকেলে বহন করার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দিলে স্থানীয়রা তাকে সতর্ক করে ছেড়ে দেন।
পরে আটক ব্যক্তি চুষেকে উদ্ধারকৃত ৫ লিটার দেশীয় মদসহ কলাপাড়া থানার এসআই কামরুজ্জামানের কাছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
##
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.