প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ৭:৫৪ পি.এম
কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ

এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে মোঃ হাসিবুল আলম (২৯) নামে এক জেলেকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া স্লুইস সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
আহত হাসিবুল আলম মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মো. মীর আবুল কালামের ছেলে।
হাসিবুল আলমের অভিযোগ, মঙ্গলবার রাতে তিনি নদীতে জাল পেতে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে ফোরকান হাওলাদার ও হেলাল গাজী তার পথরোধ করেন। পরে তারা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি নদীতে ঝাঁপ দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.