প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ১০:১০ পি.এম
কলাপাড়ায় নাচনাপাড়া বাজারে পানের দোকান দখলের অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া বাজারে (চাকামইয়া ব্রিজ সংলগ্ন) একটি পানের দোকান দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ নুরুল ইসলাম তালুকদার জানান, তিনি স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে একটি পানের দোকান পরিচালনা করে আসছেন। এ উদ্দেশ্যে স্থানীয় কাশেম মাস্টার তাঁর জন্য একটি দোকানঘর নির্মাণ করে দেন।
অভিযোগে বলা হয়, সড়কের পাশে দোকানটি হাওয়ায় উপজেলা প্রশাসন সরিয়ে দেয়, অথচ পাশের দোকানের মালিক মনির ও তাঁর সহযোগীরা ওই দোকানটি সরিয়ে সেখানে ইট ও বালু এনে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন। এ সময় বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও দাবি করেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত মনির নিজেকে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর সমর্থক দাবি করে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি ও হুমকির অভিযোগ তুলছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। তবে নুরুল ইসলাম তালুকদারের দাবি, মনির পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতেই তিনি ভিন্ন রাজনৈতিক পরিচয়ের আশ্রয় নিচ্ছেন বলে ভুক্তভোগীর অভিযোগ।
এ বিষয়ে অভিযুক্ত মনিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.