প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৩:৫৯ পি.এম
কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়ঃ ‘
নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মহিপুর মৎস্য বন্দর থেকে র্যালিটি বের হয়। র্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইব্রাহীম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন, পটুয়াখালী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হুসাইন, পটুয়াখালী সদর পরিসংখ্যান অফিসার মিরাজুর রহমান, কলাপাড়া উপজেলা পরিসংখ্যান অফিসার মো. ফজলুল করিম, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযানের সঠিক তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করে নৌখাতের উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.