প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৬, ৯:৫৮ পি.এম
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে তোহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত্যু তোহা ওই গ্রামের মোঃ নাইমুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তোহার মা নতুন বাসার মেরামতের কাজ করছিলেন। এ সময় অজান্তেই শিশুটি নতুন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তোহাকে খুঁজে না পেয়ে তার মা চিৎকার শুরু করলে এলাকাবাসী খোঁজাখুঁজি করেন। পরে পুকুর থেকে তোহাকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.