প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:২৫ পি.এম
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে সাইসুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের মোঃ রাকিবুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সাইসুল। কিছুক্ষণ পর তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের মতে, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.