প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ১০:১৮ পি.এম
কলাপাড়ায় পৌর কৃষকদলের যুগ্ম আহবায়কের পা ভেঙে দেওয়ার অভিযোগে আদালতে মামলা

এস এম আলমগীর হোসেন , কলাপাড়া
কলাপাড়া পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ কামাল আকনের পা ভেঙে দেওয়ার অভিযোগে কলাপাড়া উপজেলা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে তার মা। বুধবার (৪ ডিসেম্বর) মোঃ কামাল আকনের মা মোসাঃ সুফিয়া (৬০) বাদী হয়ে অভিযুক্ত মোঃ ওলু জোমাদ্দার (৪৮), অনিক জোমাদ্দার (২০), মোঃ রোমান জোমাদ্দার (২৫), মোঃ ইরশাদুল (২৫), মোঃ অন্তর (২০), কিশোর (২১), হাসিব (২৩) কে আসামি করে এ মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, ৩০ নভেম্বর কলাপাড়া ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কামাল হোসেনের ভাই এবং ফেরিঘাট সংলগ্ন দোকানি ব্যাবসায়ী ওলু'র ছেলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের অভিভাবক কামাল ও ওলু উপস্থিত হয়, এতে দুই পক্ষের মারামারি হয়, একপর্যায়ে ওলু ও তার ছেলে সহ ১০/১২ জন লোকজন কামাল খান ও তার মা সুফিয়া বেগম, ভাই মোঃ হাসান কে লোহার রটের পাইব দিয়ে আঘাত করে। এদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে, তবে আহত কামাল আকন কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক। এতে কামাল আকনে পা ভেঙ্গে যায়।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.