প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ১১:০৮ পি.এম
কলাপাড়ায় বাঁধনে ৯২’র সভাপতি শাহজাদা, সম্পাদক নজরুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
এসএসসি “বাঁধনে ৯২”-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাদা হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ মীরা।
সোমবার বিকেলে ধানখালী স্বপ্নের ঠিকানা আয়োজিত বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের সদস্যরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সামাজিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.