প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৮:৩৩ পি.এম
কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৩ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে পৌর শহরের কলাবাজার এলাকার তিনটি গোডাউন থেকে এসব জাল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত জালগুলো কলাপাড়া ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.