প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ১১:৫৭ পি.এম
কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময়

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র কলাপাড়া শাখা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র কলাপাড়া শাখায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জামাল হোসেন।
সভায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জামাল হোসেন, ম্যানেজার অপারেশন মো. আনোয়ার-উল-ইসলাম, কর্মকর্তা মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. আসিফুল আলম ও মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মো. রাসেল, সিনিয়র সহ-সভাপতি রেহান উদ্দিন রেহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমান মৃধা, অর্থ সম্পাদক আব্দুর রহমান জাফর, দপ্তর সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোনাসেফ খান, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম ও এস এম আলমগীর হোসেন এবং অফিস সহকারী মো. নয়ন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.