প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৩, ৯:৪৭ পি.এম
কলাপাড়ায় সাব-রেজিস্ট্রী অফিসে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
কলাপাড়ায় সাব-রেজিস্ট্রী অফিসে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় খেপুপাড়া সাব-রেজিস্ট্রী অফিসের কর্মচারী, নকল নবীশ ও দলিল লিখক গণের দক্ষতা বৃদ্ধি স্বচ্ছতা ও জবাব দিহিতা জোরদার করনের লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে হয়।
ওই প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন খেপুপাড়া সাব-রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম এবং দুমকী সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান।
এ প্রশিক্ষণ কর্মশালায় খেপুপাড়া সাব-রেজিস্ট্রী অফিসের সকল কর্মচারী, নকল নবীশ ও দলিল লিখকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.