প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৩, ৭:৩৬ পি.এম
কালাইয়া -নাজিরপুর লঞ্চ ঘাট বি আই ডব্লিউ টি সির চেয়ারম্যান এর পরিদর্শন

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
ভোলা থেকে পটুয়াখালী সড়ক পথে যোগাযোগের জন্য বাউফলের কালাইয়া তারপোল ও লালমোহনের নাজিরপুর লঞ্চ ঘাট পয়েন্ট বি আই ডব্লিউ টি সির চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম পরিদর্শন করেন। মঙ্গলবার বেলা ২ টায় বাউফলের কালাইয়া তারেরপোল থেকে তেতুলিয়া নদীতে ফেরি স্থাপনের স্থান পরিদর্শন করে সাংবাদিকদের বলেন সামান্য কাচা রাস্তা আছে রাস্তা টুকু হয়ে গেলে আগামী মার্চ,এপ্রিলে দিকে সিট্রাক দিয়ে মানুষ ও গাড়ি এক সাথে পাড়াপার করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ বশির গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোসারেফ হোসেন খান, কালাইয়া ইউপির চেয়ারম্যান মোঃ ফয়সাল আহমেদ মনির মোল্লা সহ ভিবিন্ন ওয়ার্ডের মেম্বারগন, সাংবাদিক সহ স্থানীয় জনগন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.