প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৩, ৬:৪২ পি.এম
কেক কাটার মধ্যে দিয়ে যমুনা ব্যাংকের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যমুনা ব্যাংক লিঃ পটুয়াখালী শাখায় ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ ৪ জুন বিকেল সাড়ে ৪ টায় নতুন বাজারস্থ যমুনা ব্যাংক কার্যলয় কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাত বার্ষিকী পালিত হয়। এসময় যমুনা ব্যাংক পটুয়াখালী শাখা ব্যবস্থাপক মোঃ আইয়ুব আলী, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম খন্দকার পটুয়াখালী চক্ষু হাসপাতালের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, শাখার সহ ব্যবস্হাপক মোঃ আবু সালেহ মুছা সহ ব্যাংকের কর্মকর্তা- কর্মচারী ও ব্যাংকের গ্রাহকবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষে করা হয়।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.