প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ১০:৩৯ পি.এম
গাজায় গণহত্যার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
ইসরায়েলি গণহত্যা ও ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এসব মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন- উপজেলা ইসলামী আন্দোলনের আমীর মাও. মো. নজরুল ইসলাম, ইমাম ও খতিব মাও. মো. মহিউদ্দিন, মাও. মোহাম্মাদ আলআমিন মুন্সি, পৌর ছাত্রদলের সাবেক অহব্বয়ক আবদুল্লাহ আল ফাহাদ, সিনিয়র সহসভাপতি বাউফল ইসলামী তরুণ সমাজের সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহসভাপতি অলিউল্লাহ রিপন প্রমূখ।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.