প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১০:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৩, ৭:৩২ পি.এম
চরফ্যাশনে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে মো. হারুন (১৮) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীর থেকে অটোরিকশা হারুনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, অন্য কোনো জায়গায় গলাকেটে হত্যা করার পর ওই স্থানে মরদেহ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.