প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৪, ৭:৫৫ পি.এম
চরফ্যাশনে ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ অনুষ্ঠিত

রুবেল আশরাফুল, চরফ্যাশন
চরফ্যাশনে ইসলামী আন্দোলন শশীভূষণ থানা শাখার গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে শশীভূষণ বাজারে এ সমাবেশ করেন ইসলামী আন্দোলন। মাওলানা সালাউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু ইউসুফ, যুগ্ম সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, ওলামা মাশায়েক আইম্মা পরিষদ সভাপতি মাওলানা সালাউদ্দিন বেলালি,যুব ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা আব্বাছ উদ্দিন, ইসলামী আন্দোলন শশীভূষণ থানার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,অর্থ সম্পাদক বেল্লাল মহাজন প্রমুখ।
এছাড়াও শশীভূষণ থানা এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন নেতা-কর্মী ও সমর্থকরা গণ সমাবেশে যোগ দেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.