প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৪, ৫:৪২ পি.এম
চরফ্যাশনে জেনারেল ডায়াগনস্টিক এন্ড ডক্টরস্ চেম্বার সিলগালা॥ ২০ হাজার টাকা জরিমানা

রুবেল আশরাফুল, চরফ্যাশন
দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাগজপত্র দিয়ে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় জেনারেল ডায়াগনস্টিক এন্ড ডক্টরস্ চেম্বার নামক একটি প্রতিষ্ঠানটি রোগীদের সাথে প্রতারনা করায় আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ সালেক মূহিদ প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন। জানা গেছে, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেক মূহিদ গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রতিষ্ঠানটির অনুমতি এবং বিভিন্ন কাগজপত্র দেখতে চাইলে কর্তৃপক্ষ তা সঠিকভাবে দেখাতে পারেনি। সঠিক কাগজপত্র না থাকায় এবং রোগীদের সাথে প্রতারনা করার দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে ২০হাজার টাকা জরিমানা করেছেন মালিক কর্তৃপক্ষের।
যতদিন পর্যন্ত কাগজপত্র না হবে তত দিন পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে। অবৈধভাবে পরিচালিত সকল
প্রতিষ্ঠানের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী ডাক্তার জাহিদুল ইসলাম।
এসব অবৈধ প্রতিষ্ঠান খুজে বের করে সিলগালা ও জরিমানা করায় ম্যাজিস্ট্রেট সালেক মূহিদকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্থানীরা।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.