প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৪, ৭:০৩ পি.এম
চরফ্যাশনে জেলে চাল বিতরণে ব্যাপক অনিয়ম

রুবেল আশরাফুল , চরফ্যাশন
ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে শেষ হলো মৎসজীবীদের ভিজিএফ চাল বিতরণ। ৪০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও প্রকাশ্যে জনপ্রতি অন্তত ৬ থেকে ৮ কেজি করে চাল কম দেওয়া হয়েছে।এতে তালিকাভুক্ত জেলেদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ দেখা দিয়েছে। এবং চরমানিকা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে এ অভিযোগ জানায় জেলেরা।
জানা যায়, দেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষায় বঙ্গোপসাগরের জলসীমায় মাছের সুষ্ঠ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পাদ এবং টেকসই মৎস্য আহরণের জন্য মার্চ-এপ্রিল দুইমাস ধরে নদীতে জেলেদের সকল প্রকার মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় তালিকা ভুক্ত জেলেদেরকে সরকারি ভাবে ভিজিএফ এর চাল বরাদ্দ দেয় সরকার। সে ক্ষেত্রে প্রতি জেলে পরিবার ৪০ কেজি করে চাল পাবেন।
শুক্রবার (১০) সকালে ইউনিয়ন পরিষদের নিচতলায় চেয়ারম্যান রাসেল ভিজিএফ চাল বিতরণ করেণ। তারপর থেকেই চলতে থাকে জনপ্রতি ৪০ কেজি চাল না দিয়ে ৩২-৩৪ কেজি চাল দেওয়া হয়েছে। চরমানিকা ইউনিয়নে অনুমোদিত ভিজিএফ কার্ডের সংখ্যা ১৬৭৭ তার মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে ৯৭৫ জনকে। চাল নিতে আসা জেলেরা অভিযোগ করে বলেন,তাদের প্রত্যেককেই ৪০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ৬-৮ কেজি করে চাল কম দেয়া হয়েছে।
চাল বিতরণে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার নূর মোহাম্মদ, তিনি বলেন, চেয়ারম্যান জেলেদেরকে ৪০ কেজি থেকে কিছু চাল কম দিতে বলায়। জেলেদেরকে চাল কম দেয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমান বলেন, চেয়ারম্যানের নিন্দেশক্রমে জেলেদেরকে কিছু চাল কম দেয়া হয়েছে।
চরমানিকা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন রাসেল বলেন, চরমানিকায় জেলে সংখ্যা প্রায় ৩৫০০ মতো তার মধ্যে ৯৭৫ জন জেলের চাল বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু চরমানিকায় আরও কিছু জেলেকে চাউল পাওয়ানের জন্য জেলেদেরকে চাল কিছু চাল কম দেয়া হয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.