দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার শশীভুষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে। সন্তান হারা মায়ের আর্তনাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত শিশুরা হলো, উপজেলার শশীভুষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ভাসানচর গ্রামের মো. রাসেলের ছেলে বায়জিদ (৬) ও মেয়ে মারিয়া (৪)। দুই সন্তানকে হারিয়ে পাগল প্রা হয়ে গেছেন বাবা।
জানা যায়, প্রতিদিনের মত মা যখন কাজে ব্যস্ত তখন বড় ভাই বায়জিদ (৬) এবং ছোট বোন মারিয়া (৪) প্রচন্ড গরম সহ্য করতে না পেরে কাউকে না জানিয়ে পানিতে নামে। পরে অসাবধানতা বসত পানিতে তলিয়ে যায় বায়জিত ও ছোট বোন মারিয়া।
এদিকে কাজ শেষে সন্তানদের ডাকলে কোন সারাশব্দ না পেয়ে এদিক ওদিক খোজাখুজি করে। এক পর্যায় পুকুরে খোজ করলে পানি থেকে ভাই ও বোনের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন, কোন ধরনের অভিযোগ না থাকায় পারিবারিকভাবে শিশু দুটিকে দাফন করা হয়েছে।