প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৪, ১০:৪৮ পি.এম
চরফ্যাশনে বাবার সাথে অভিমান করে যুবকের আত্নহত্যা

রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে মো.রিযাজ (২১) নামের এক যুবক বাবার সাথে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করার খবর পাওয়া গেছে।
১৮ জুন) মঙ্গলবার রাতে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চরফকিরা গ্রামের ৫নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে।
নিহত রিয়াজ একই গ্রামের ফারিয়া আবাসনের বাসিন্দা ও মো.ফিরোজ মাঝির ছেলে।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘদিন ধরেই রিযাজ মানসিক ভারসাম্যহীন ছিল। এজন্য বাড়ি থেকে বিভিন্ন সময় কাউকে না বলে বিভিন্ন যায়গায় চলে যেত আবার নিজে নিজেই বাড়ি ফিরে আসতো। মঙ্গলবার রাতে লেট করে বাড়িতে ফেরায় বাবা ফিরোজ মাঝি তাকে বকাঝকা করেছে ।এতে রিযাজ অভিমান করে স্থানীয় খেজুর গাছিয়া বাজার থেকে গ্যাস ট্যাবলেট খেয়ে বাড়িতে এসে বুমি করেন।পরে পরিবারের লোকজন বুমির কারণ জানতে চাইলে তাদের কাছে রিয়াজ গ্যাস ট্যাবলেট খেয়ে আসার কথা স্বীকার করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান,পরিবারের অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.