প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৩, ৭:১৬ পি.এম
চরফ্যাশনে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

মোঃ হাসান লিটন, চরফ্যাসন
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে বিদ্যূৎ সংযোগ দিয়ে পুকুরে মাছ শিকার করতে গিয়ে বিদ্যূৎপৃষ্টে মো. মোস্তফা কামাল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হাওলাদার বাড়ি সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সকালের দিকে মোস্তফা দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি সংলগ্ন পুকুরে বিদ্যূতের লাইন টেনে মাছ শিকার করছিলেন। ওই সময় অসাবধানতাবসত হঠাৎ বিদ্যূৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.