প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৪, ২:১০ পি.এম
চরফ্যাশনে বিষ প্রয়োগে ২ লাখ টাকার মাছ মারার অভিযোগ

রুবেল আশরাফুল , চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার রসুলপুর ১নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভুগী রহিমের। রহিম জানান,মোতালেব কন্টাকটার এর সাথে জমি জমা ও বাড়ি ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলমান চিল ছোটভাই রহিমের।এছাড়াও বিভিন্ন সময় সে ঔষধের মাধ্যমে আমার পুকুরের মাছ মারার হুমকি দিতো ঘটনার আগের দিন বিকালেও ঝগড়া হয়েছে। এতে মনে হয় বড়ভাই মোতালেব কনটাক্টটর আমার পুকুরে বিষ দিয়ে এঘটনা ঘটাতে পারে। এই ঘটনায় ২লাখ টাকার মাছ মারার অভিযোগ।
এদিকে বড়ভাই মোতালেব কনটাক্টটর এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, রহিম জমিজমার বিরোধকে কেন্দ্র করে নিজের পুকুরে নিজে বিষ প্রয়োগ করে মাছ মেরে আমাকে ফাঁসাতে চাচ্ছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, দুই ভাইয়ের জমিজমার বিরোধ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখবো।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.