প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৪, ৭:১৬ পি.এম
চরফ্যাসনে দুই শিশুর বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা । আহত – ১০

ভোলার চরফ্যাসনে বিয়ে বাড়ির জুতা নিয়ে দুই শিশুর বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন।
আহতরা হলেন, জসিম উদ্দিন (৩২), হালিমা বেগম (৩৫),ফারহান (১৮), রফিজল ইসলাম (৫৫), চেরাগ আলী (৪৫), আশ্রাব আলী (৩০),ইমন (২২)। নোয়াব আলী (৩৬) রেনু বেগম(৪৫)।
স্থানীয়রা ও আহতরা জানান, ওই গ্রামের মৃধা পরিবার ও ফরাজী পরিবারের দুই শিশুর মধ্যে বিয়ে বাড়ির জুতা নিয়ে ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে মঙ্গলবার সকালে দুই পরিবারের মধ্যে তর্ক বাধে। তর্কের জের ধরে ফরাজী পরিবারের সদস্য নাসিম , হারুন ও নাসির ফরাজীর নেতৃত্বে মৃধা পরিবারের লোকজনের ওপর অর্তকিত হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিন ও কেতাব আলী এবং তার স্ত্রী জানান, ঈদের পরে দিন ওই গ্রামের বিয়ে বাড়িতে জুতা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়া বাধে ওই ঝগড়ার জের ধরে ফরাজী বাড়ির সদস্য জাকির ফরাজীর ছেলে সোহেলের সাথে মৃধা পরিবারের শিশু ফারহান ও ইমনের সাথে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে ইউপি চেয়ারম্যান'র নির্দেশে নাসিম , হারুন ও নাসির ফরাজীর নেতৃত্বে ২০/২৫ জনের একটি চক্র তাদের দলবল নিয়ে তাদের ওপর অর্তকিত হামলা চালিয়ে বসত ঘর ও দোকান ঘর ভাঙচুর করে লুটপাট করেন। বসত ঘর রক্ষায় এগিয়ে এলে ওই পক্ষ তাদের ওপর হামলা চালিয়ে নারী পুরুষসহ ৯ জনকে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে।
নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানাান, মারামারি ঘটনার বিষয় সংবাদ পেয়ে এলাকায় খোঁজখবর নিতে যাই।তবে তারা দুষ্ট প্রকৃতির লোক বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে নাসির ফরাজী জানান, তারা আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করেছেন।
দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.