প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ১১:৪৮ পি.এম
চরফ্যাসনে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, এসপির কাছে অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার চরফ্যাশনে সংবাদ প্রকাশের জেরে ইউনিয়ন ছাত্রদলের ২ নেতার বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৬ মে বুধবার সাংবাদিক তার জীবনের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
সাংবাদিক রুবেল আশরাফুল দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ভোলার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি এওয়াজপুর ইউনিয়ন ছাত্রদল নেতা এম এ জলিল ও শরিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ।
লিখিত অভিযোগে জানা যায় , গত ৩ মে রোববার বিকেল চারটার দিকে তিনি দক্ষিণ আইচা যাচ্ছিলেন। পথিমধ্যে শশীভূষণ ব্রিজ সংলগ্ন রাস্তার উপর পৌঁছলে মৃত কাদির মাঝির ছেলে জলিল ও শরিফসহ অজ্ঞাত ৩/৪ জনের সংঘবদ্ধ গ্রুপ তার গতিরোধ করে। এ সময় তারা সাংবাদিক রুবেল আশরাফুলকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে এবং সংবাদ প্রকাশ কেন করা হয়েছে- এ বিষয়ে জবাবদিহি করার জন্য বলেন। এবং তাদের সঙ্গে বসে বিষয়টি সুরাহা করার জন্য হুমকি দেন।
রুবেল আশরাফুল একজন ভোলার চরফ্যাসনে অনেক দিন যাবত সাংবাদিক পেশায় নিয়োজিত আছেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে থাকেন।
অভিযোগ রয়েছে, এরপর থেকেই ওই চক্রটি সামাজিক মাধ্যমে ওই সাংবাদিককে নিয়ে অপপ্রচার চালায় এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এমনকি তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
স্থানীয়দের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে সংবাদ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.