প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৯:৫৫ পি.এম
চরফ্যাসনে ২০ হাজার মানুষের চক্ষু সেবার কার্যক্রম উদ্বোধণ

রুবেল আশরাফুল, চরফ্যাসন
ভোলার চরফ্যাসনে মার্কিন নাগরিকের উদ্যোগে ’আমার চোখ আমার আলো’ নামের পাইলট প্রকল্প ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি)ও বাংলাদেশ ডিজাস্টার প্রিয়েয়ার্ডনেস সেন্টার(বিডিপিসি) ডাটা ইয়াকারের যৌথ উদ্যোগে দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের চক্ষু সেবা নিশ্চিত করতে পাইলট প্রকল্পের আওয়াতায় ৬ মাস ব্যপি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে চরফ্যাসন উপজেলার শশীভূষনে ১০ শয্যার মা ও শিশু কল্যান হাসপাতালে বিনামূল্যে চক্ষু সেবার কার্যক্রমের শুভ উদ্বোধণ করা হয়।
চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথির সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিপিপির পরিচালক আহমাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিডিপিসির পরিচালক ও সাবেক সিপিপি পরিচালক সাইদুর রহমান, প্রকল্পের উদ্যোক্তা যুক্তরাষ্ট্র স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মি.র্যান্ডম,বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিরেক্টর আবদূর রাজ্জাক,অস্ট্রেলিয়া প্রবাসী আইটি বিশেষজ্ঞ হাসিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এই মহৎ উদ্যোগটি যুক্তরাষ্ট্র স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মি.র্যান্ডম ও অস্ট্রেলিয়া প্রবাসী আইটি বিশেষজ্ঞ হাসিবুর রহমান গ্রহন করেন। চরফ্যাসনের প্রান্তিক পর্যায়ের ২০হাজার মানুষকে বিনামূল্যে ৬ মাস ব্যাপী চক্ষু চিকিৎসা সেবা দেয়া হবে। যাতে করে চক্ষু সেবা কার্যক্রমের মাধ্যমে গ্রামঞ্চলের হত দরিদ্র মানুষ চোখের আলো ফিরে পায় এবং প্রান্তিক উপজেলা চরফ্যাসনের মানুষের চক্ষু সেবা নিশ্চিত হয়।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.