প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ১১:০৪ পি.এম
জটিল রোগে আক্রান্ত ৫ বছরের জিহাদ, মানবিক সহায়তার আবেদন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া পৌরসভা ৯নং ওয়ার্ড বাদুরতলী স্লুইস এলাকার হতদরিদ্র পরিবারের ছেলে জিহাদ (৫) জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তার বাবার নাম মোঃ রুবেল হোসেন, যিনি একজন রং মিস্ত্রি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় এই বিপুল চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব নয়।
জিহাদের পেটে নাড়িতে প্যাঁচ পড়ে গেছে, যা অত্যন্ত জটিল সমস্যা। ডাক্তাররা জানিয়েছেন, তার দ্রুত ইমার্জেন্সি অপারেশন লাগবে। চিকিৎসার জন্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা প্রয়োজন, যা সংগ্রহ করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে জিহাদ শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি রয়েছে।
এখন মানবিক সহায়তার জন্য সকলের কাছে আবেদন জানানো হচ্ছে। যে যা পারেন আল্লাহর নামে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর জন্য বিকাশ ও নগদ নম্বর: 01795530278 (পার্সোনাল) আসুন, সকলে একসাথে দাঁড়াই ছোট্ট জিহাদের পাশে।
যোগাযোগ:
মোঃ রুবেল হোসেন (পিতা)
ঠিকানা: কলাপাড়া পৌরসভা ৯নং ওয়ার্ড বাদুরতলী স্লুইস মোবাইল: 01795530278
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.