প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১০:৩৫ পি.এম
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি।।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে গান, নাচ, আবৃত্তি, অভিনয়, হামদ, নাত, রচনা লিখন, গজল সহ ১৯ টি বিষয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার ৮ উপজেলা থেকে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ে থেকে বিজয়ী প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.