দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে সহযোগি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে মঙ্গলবার বিকেলে উত্তর বাজার বায়তুর রিদওয়ান জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশে অনুষ্ঠিত হয় ।
লালমোহন পৌরসভা আমীর মাওলানা কাজী সাইফুল ইসলামের সভাপতিত্ব ও পৌরসভার সেক্রেটারি মাওলানা নুরুন্নবীর উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, ভোলা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমির হোসেন, উপজেলা জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল হক, সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সহকারি সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ হেলালি, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা লোকমান হোসাইন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসনাইন আল মুসা, সেক্রেটারি আব্দূজ জাহের, চরভুতা ইউনিয়ন আমীর মাওলানা নিয়াজ উদ্দিন, লালমোহন সদর ইউনিয়ন আমীর মাওলানা ফরিদ উদ্দিন, ধলিগৌরনগর ইউনিয়ন আমীর মাওলানা জিয়াউল হক নোমান উপস্থিত ছিলেন, ফরাজগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা নুরে আলম।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল আজিজ পৌরসভার কর্মপরিষদ সদস্যবৃন্দ বিভিন্ন ওয়ার্ড সভাপতিবৃন্দ। সমাবেশে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক সহযোগিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করা সকল ফরজের বড় ফরজ। আল্লাহর হুকুম কায়েম করতে হলে একদল মানুষ নিজেদেরকে কুরআনের রংয়ে রঙিন করতে হবে। জামায়াতে ইসলামী সেই কাজটি করতে চায়।