প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৩, ৭:০৯ পি.এম
তজুমদ্দিনে বিএমএসএফ’র উদ্যোগে দোয়া মোনাজাত

আ: মান্নান তামিম, তজুমদ্দিন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে ভোলার তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সব শহীদের রূহের মাগফিরাত ও বিএমএসএফ তজুমদ্দিন উপজেলা শাখার সহ-সভাপতি মোশারফ হোসেন ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সেলিম রেজার রোগ মুক্তি কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় তজুমদ্দিন প্রেসক্লাবে হলরুমে বিএমএসএফ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি গাজী আবদুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মান্নান তামিম'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সব শহীদের রূহের মাগফিরাত কামনা দোয়া মুনাজাত ও আলোচনায় অংশ গ্রহণ করেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন সুমন,সাধারণ সম্পাদক এম,নুরুন্নবী, সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদী। উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম,নয়ন, প্রভাষক ফরিদ উদ্দিন তালুকদার, ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.