প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ১০:৩৫ পি.এম
দুই মাস পর উৎপাদনে ফিরলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
প্রায় দুই মাস পর উৎপাদনে ফিরলো পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রক্ষনাবেক্ষন কাজ শেষে সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন চালু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।
এর আগে গত বছরের ০৯ নভেম্বর রক্ষনাবেক্ষনের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.