পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করেছে জেলা ছাত্রদল।
গত ২৯ আগস্ট শুক্রবার পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক মো. মেহেদী হাসান শামীম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার নির্দেশক্রমে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. হারুন রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি মুরাদিয়া আজিজ আহমেদ ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েক নেতাকে পদ দেয়ায় ঘোষিত কমিটির ৪নেতার পদত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম সরোয়ারের অনুগত পদবঞ্চিতরা মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলামের ছত্রছায়ায় কলেজে হামলা করে ব্যাপক ভাংচুর করে। এতে দলীয় শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হয়। অভিযোগ রয়েছে, ওই কমিটি গঠনে গোলাম সরোয়ারের সুপারিশ থাকলেও তা আমলে নেয়নি জেলা ছাত্রদল।
কলেজ ভাংচুর বিষয় অধ্যক্ষ আহসানুল হক কে একাধিকবার কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।