প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৮:১১ পি.এম
দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার যুবদলের সদ্য সাবেক সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফকে উল্লেখ করে পটুয়াখালীর স্থানীয় কিছু অনলাইন পোর্টাল " ২৮শে মার্চ শনিবার (চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন) শিরোনামে একটি সংবাদ প্রচার হয়। সংবাদটি রিপন শরীফের দৃষ্টিগোচর হলে তিনি এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
রবিবার (২৯ মার্চ) বিকেল ৫টায় লেবুখালি তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিপন শরীফ বলেন, আমি ছাত্র রাজনীতি থেকেই বিএনপির রাজনীতি করে আসছি। এ কারণে অনেকবার জেলেও যেতে হয়েছে।সম্প্রতি আমার এলাকার কয়েকজন আত্মীয়-স্বজনের নামে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের বিষয়ে দুমকি থানায় একটি অভিযোগ হয়। অভিযোগের প্রেক্ষিতে আমার আত্মীয় শাহীন শরীফসহ আরেকজনকে পুলিশ দুমকি থানায় নিয়ে যায়। আমি তাকে দেখতে থানায় যাই। তাদেরকে দেখে আমি চলে আসি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
কিন্তু কিছু স্হানীয় অনলাইন আমার নামে মিথ্যা এবং ভিত্তিহীন নিউজ প্রকাশ করে। এই সংবাদ প্রচারের মাধ্যমে রাজনৈতিক ভাবে হেয় করার অপচেষ্টা, প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আণীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাই আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.