প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ৯:৪৯ পি.এম
পটুয়াখালীতে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

পটুয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ৯ম জাতীয় পে-স্কেলের জন্য বরাদ্দ রেখে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, পটুয়াখালী জেলা শাখা।
স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সালে ৮ম পে-স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল বাস্তবায়ন হয়নি। এ সময়ে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিক সংকটে পড়েছেন।
এতে আরও বলা হয়, নতুন পে-স্কেল চালু হলে কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও প্রশাসনিক কার্যকারিতা বাড়বে। জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সুপারিশ অনুযায়ী দ্রুত গেজেট প্রকাশ করে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানানো হয়।
স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মু. শাহাবুদ্দিন মুন্সী
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.