প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ৯:১৩ পি.এম
পটুয়াখালী পৌরসভায় ২য় বার আবারও মেয়র হলেন মহিউদ্দিন আহমেদ

আবদুল আলীম খান ,পটুয়াখালী
পটুয়াখালী পৌরসভা সাধারণ নির্বাচন- ২০২৪ এ জগ প্রতীক নিয়ে ফের মেয়র নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ। গতকাল শনিবার রাত ৮টার দিকে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মহিউদ্দিন আহমেদ ২০ হাজার ৭১৮ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোবাইল ফোন প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম ৯ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন। এতে মহিউদ্দিন আহমেদ ১১ হাজার ৪২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এরআগেও ২০১৯ সালেও মহিউদ্দিন আহমেদ বিপুল ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
এদিকে অন্যান্য প্রার্থীদের মধ্যে আবুল কালাম আজাদ রেল ইঞ্জিন প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪০ ভোট, নাসির উদ্দিন খান কম্পিউটার প্রতীক নিয়ে পেয়েছেন ২০৮ ভোট, মারজিয়া আক্তার চামচ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৬ ভোট, মোহাম্মদ এনায়েত নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৭ ভোট।
প্রসঙ্গত, পটুয়াখালীর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৬৯৯। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৯৪৭, আর মহিলা ভোটার ২৬ হাজার ৭৫০ এবং তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছে। এতে কাষ্ঠ হওয়া মোট বৈধ ভোটের সংখ্যা ৩১ হাজার ৩৯৫ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ৭৩ এবং সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩১ হাজার ৪৬৮ জন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.