প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:১৭ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাউফলে শিক্ষার্থীদের মাঝে শত শত গাছের চারা বিতরণ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের “করব কাজ গরবো দেশ সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শত শত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
কালাইয়া হাট ইজারাদার মোঃ রাজিব হোসেন বাবুর অর্থায়নে এ ফলজ গাছের চারা বিতাড়নে আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(২৩জুলাই) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি বাবু নিতাই দেবনাথ, উপজেলা বিএনপির সদস্য আলহাজ মো. জাকির হোসেন মৃধা, সাবেক উপজেলা বিএনপির সদস্য এনায়েত হোসেন ঝন্টু, পটুয়াখালী জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, বাউফল শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, যুগ্ম আহ্বায়ক হাসান মল্লিক, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার সিকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির বলেন, “তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে যে কর্মসূচি শুরু হয়েছে, তা পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে পরিচালিত হবে।”
কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিবেশবান্ধব এ উদ্যোগকে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানান।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.