মাহমুদ হাসান লিটন
বরিশালে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ মে সোমবার সকালে্ বরিশাল এলজিইডি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ গূলশান আনোয়ার প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক রাজকুমার সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আঃ জব্বার, সহকারি পরিচালক খন্দকার কামরুজ্জামান, উপ-সহকারী পরিচালক সুশান্ত রায়সহ এ প্রশিক্ষণ কর্মশালায় ভোলা ও বারিশাল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, দুদক দেশের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে আসছে। যেখানেই অনিয়ম বা দুর্নীতি তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সততা স্টোর ও শুভ সংঘ গঠনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এসব কার্যক্রম তদারকি ও বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো সক্রিয় ভূমিকা রাখছে।