প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:২১ পি.এম
বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত বাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে প্রদান করে পরিচ্ছন্নতা কার্যক্রমে ভূমিকা রাখায় কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার চারটি পরিবারকে সম্মাননা পুরস্কার প্রদান করেছে সামাজিক উদ্যোগ "ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া"।
বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির উদ্যোক্তা মুসফিকুর রহমান লিটু বিশ্বাস-এর নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারগুলোর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কলাপাড়া গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা নিয়মিতভাবে বাড়ির বর্জ্য নির্ধারিত নিয়মে অপসারণ করছেন এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখছেন, তাদের উৎসাহিত করতেই এই সম্মাননা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক নাজমুল আলম বাদল মাতুব্বর, ছাত্রনেতা আতিকুর রহমান দিপু, ফেরদৌস রহমান, "ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া"র পরিদর্শক মো. নাসির উদ্দিন দুলাল, হিসাবরক্ষক মো. নিজাম উদ্দিন, উপ-পরিদর্শক রাজু ইসলাম রুবেল, তথ্যপ্রযুক্তি বিভাগের ফরিদ উদ্দিন এবং মো. খোকন মোল্লা।
##
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.