প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৭:০৯ পি.এম
বাউফলের তেতুলিয়ায় মাছ শিকারে সময় গ্রেফতার – ১

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীতে অভয় আশ্রম চলাকালীন সময়ে মাছ শিকারের সময় মোঃ রেজাউল কবিরাজ (৩৮) কে গ্রেফতার করে কালাইয়া নৌ পুলিশের নিয়মিত টহল টিম। বুধবার বেলা বারোটায় তেতুলিয়া নদীর দক্ষিণ চরওয়াডেল পয়েন্ট থেকে নৌ পুলিশের আভয়আস্রামের নিয়মিত টহলের সময় এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানে রেজাউল কবিরাজকে ৬০০ মিটার বেহেন্দী জাল সহ গ্রেফতার করা হয়। পরে নৌ পুলিশের নিয়মিত মামলায় কোর্টে পাঠানো হয় । নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ইসমাইল কবিরাজের ছেলে রেজাউল।
এ বিষয়ে এসআই সাইফুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন বলেন রেজাউলকে নিয়মিত মামলায় কোর্টে পাঠানো হয়েছে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.