প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৫:০৮ পি.এম
বাউফলের ধুলিয়া চাঁদকাঠী রাস্তার বেহাল দশা, এলাকাবাসীর মানববন্ধন

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাঁদকাঠী এলাকার দীর্ঘদিনের বেহাল সড়কের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সড়কটির কাঁচা রাস্তাটিকে পাকা করনের দাবিতে স্থানীয় সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০ টায় চাঁদকাঠী এলাকায় স্থানীয় জনগনের উদ্যোগ এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। খানাখন্দ ও কাদায় ভরা রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, রোগী এবং সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
বক্তারা অভিযোগ করেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর ভোগান্তি দিন দিন বাড়ছে।
মানববন্ধন থেকে দ্রুত সড়কটি পাকাকরনের দাবি জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।###
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.