পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরী ইউপির পোনাহুরা এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পোনাহুরা এলাকায় একটি অজ্ঞাতপরিচয় হাত পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয়রা।
খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে আরও দুটি পা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহের এসব বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া মরদেহের অংশগুলো কার, কীভাবে সেখানে এসেছে এবং এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছেন এবং সিআইডি ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করতে আসতেছে।