প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ১১:৫২ পি.এম
বাউফলে কৃষকদল নেতার অব্যাহতির আদেশ প্রত্যাহার

পটুয়াখালী প্রতিনিধি:
ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী কৃষকদল-পটুয়াখালী জেলাাধীন বাউফল উপজেলা শাখার
আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সালকে সংগঠন থেকে যে অব্যাহতি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (১৪ জানুয়ারি) তার অব্যাহতির আদেশ বাতিল করা হয়। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ তথ্য নিশ্চিত করে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
#
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.